সিঙ্গাইরে দুই পক্ষের সংষর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গাড়াদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: এরশাদ আলী (৩০), রজ্জব আলী (৪৫), জসিম উদ্দিন (৪০), জোবেদা বেগম (৫০), শফিকুল ইসলাম (২৩), আবদুল আলী (৬০), দেলোয়ারা বেগম (৫৫), আবুল হোসেন (২৭), আসমা বেগম (৩৫) ও নাসিমা আক্তার (৩২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গাড়াদিয়া গ্রামে ৫৮ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তারা মিয়া ও আবদুল আলীর মধ্যে বিরোধ চলে আসছে। এই নিয়ে প্রায় দুই মাস আগে মানিকগঞ্জ নির্বাহী হাকিম আদালতে তারা মিয়া মামলা করেন। আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন। গতকাল বেলা তিনটার দিকে আবদুল আলীম বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে তারা মিয়া এতে বাধা দেন। এর জেরে বিকেল চারটার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষ ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গতকাল রাত পৌনে আটটার দিকে প্রথম আলোকে বলেন, কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।