সিঙ্গাইরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে গিয়ে পুকুরে নেমে লাশ হয়ে ফিরল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জৈল্লা গ্রামের দুই শিশু রাহুল (৩) ও লামিয়া (২)। সম্পর্কে তাঁরা চাচাত ভাইবোন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল কাদেরের ছেলে রাহুল ও তাঁর ভাই কবির হোসেনের মেয়ে লামিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা সবার অলক্ষে পুকুরে নামলে পানিতে ডুবে যায়। রাহুলের বাবা আবদুল কাদের জানান, দুই ভাইবোন খেলতে খেলতে পকুরে নেমে পানিতে ডুবে মারা যায়। পুকুর থেকে তাদের উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।