সিঙ্গাইরে পুলিশের ভূমিকা সঠিক ছিল: নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সঠিক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। গতকাল রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম ওই কথা বলেন। নাসিম বলেন, ‘এরা দুষ্কৃতকারী এবং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা করতে গিয়েছিল।’ তিনি জানান, শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং বায়তুল মোকাররমে অগ্নিসংযোগের প্রতিবাদে ৪ মার্চ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।