সিঙ্গাইরে পৌর নির্বাচন হতে আর বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌর নির্বাচন হতে আর বাধা নেই। সিঙ্গাইর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে গত ১ ডিসেম্বর হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, আজ সোমবার তা ২১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আবেদন স্থগিত করায় সিঙ্গাইরে পৌর নির্বাচন হতে কোনো বাধা থাকল না।