সিঙ্গাইরে বিদ্যুতের দাবিতে সমাবেশ ও সঞ্চারকলিপি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সমাবেশে তাঁরা এ দাবি করেন। এর আগে বিদ্যুতের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকেরা বলধরা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেয়। এতে মিছিল করতে না পেরে বিক্ষুব্ধ গ্রাহকেরা কালিয়াকৈরের চান্দার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করেন। সমাবেশে গ্রাহকেরা বলেন, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে উপজেলায় বিদ্যুচ্চালিত কৃষি প্রকল্পগুলো মারাত্মক ক্ষতির সমঞ্চুখীন হচ্ছে। রাত ১১টার পর থেকে বিদ্যুৎ থাকার কথা থাকলেও তাঁরা দিনরাতে দুই ঘণ্টার বেশি পান না।এ অবস্থা থেকে কৃষি প্রকল্পগুলো রক্ষায় শিগগিরই বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। সমাবেশ শেষে গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ মিছিল করতে নিষেধ করা হয়।