সিঙ্গাইরে বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত মঙ্গলবার ভোরে একটি বেইলি সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচলের জন্য খুলে দেওয়ার মাত্র ১০ দিনের মাথায় বিকল্প এ সেতুটি ভেঙে পড়ল। স্থানীয় বাসিন্দা এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা-সিংগাইর সড়কের আজিমপুর এলাকার ১৬০ মিটার দীর্ঘ বেইলি সেতুর ক্রস বিম ও মাঝখানের ধাতব পাতগুলো ভেঙে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে এক মাসের মধ্যে ওই সেতুটির পাশে আরেকটি বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সেতুটি গত ২২ এপ্রিল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পাথরবোঝাই একটি ট্রাক অতিক্রম করার সময় সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। তাঁদের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, পাঁচ টনের বেশি ওজনের পণ্য নিয়ে চলাচল করা যাবে না—এমন নোটিশ বিকল্প সেতুর পূর্ব প্রান্তে টানানো হয়েছে। ১০ টন নিলেও সমস্যা হতো না।