সিঙ্গাইরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ইসলাম হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে সিঙ্গাইর থানায় ডাকাতির মামলা রয়েছে। লুট করা মালামালের ভাগবাঁটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এ ঘটনায় ইসলামের বাবা রফিকুল অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।