সিঙ্গাইরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সরুপপুর গ্রামে গত সোমবার রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিমল চন্দ্র মণ্ডল (৩৪) নামের এক যুবক খুন হয়েছেন। বিমল ওই গ্রামের কুশে চন্দ্র মণ্ডলের ছেলে।এ ঘটনায় তাঁর বাবা গতকাল মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ একই গ্রামের চন্দ্রলাল অধিকারী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।স্থানীয়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর বিমল সিঙ্গাইর উপজেলার বায়রাবাজার এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। রাত আটটার দিকে সিঙ্গাইর-বায়রাবাজার সড়কের সরুপপুর গ্রামে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বিমলের ওপর হামলা চালায়। এ সময় চার-পাঁচজন লোক ধারালো অস্ত্র দিয়ে বিমলকে কুপিয়ে গুরুতর আহত করে।