সিঙ্গাইরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শানাইল-ঘোলাপাড়া গ্রাম থেকে গতকাল রোববার সকালে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের পরিচয় মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শানাইল-ঘোলাপাড়া এলাকায় মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সকাল আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে জিনস ও টি-শার্ট ছিল। তাঁর মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। নিহত যুবকের পরিচয় ও এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।