সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্ররা হলেন উপজেলার বিনোদপুর গ্রামের আইয়ুব খানের ছেলে রনি খান (২১) ও আবদুস সালামের ছেলে সজীব হোসেন (২২)। তাঁরা সিঙ্গাইর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী প্রথম আলোকে জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।