সিঙ্গাইরে ৫ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক সাংবাদিকের মাকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর গতকাল মঙ্গলবার এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের ইছাক ভূঁইয়া (৪০), ভাড়ারিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪০), মান্তা গ্রামের বাচ্চু মিয়া (৪৫) ও নান্নু মিয়া (২৪) এবং সিঙ্গাইর উপজেলার শ্যামনগর গ্রামের ইমান আলী (৪৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ আগস্ট রাতে সিঙ্গাইর মধ্যপাড়া এলাকায় দৈনিক ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর বাড়িতে ডাকাতেরা হানা দেয়। ডাকাতেরা মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী চক্রবর্তীকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে ১২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় পরের দিন মানবেন্দ্র অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা ও ডাকাতির অভিযোগে সিঙ্গাইর থানায় মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।