সিঙ্গাপুর গেছেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিনের সফরে গতকাল সোমবার সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা পৌনে একটায় বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। ১৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে। জাপার সূত্র জানায়, সিঙ্গাপুর যাত্রার উদ্দেশ্য সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা।  তাঁর সঙ্গে রয়েছেন বেগম রওশন এরশাদ, পুত্র রাহাগির আলমাহী এরশাদ (সাদ) ও একান্ত সচিব খালেদ আখতার।   

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।