সিঙ্গাপুর গেলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে যাচ্ছেন।

আজ রাত পৌনে ১২ টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে খালেদা জিয়া বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।

খালেদা জিয়ার সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, তার একান্ত সচিব সালেহ আহমেদ, তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা। খালেদা জিয়া ১৩ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।