সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট গতকাল রোববার বেলা ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিনরা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।