সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো পাঁচ বাংলাদেশি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো গ্রেপ্তার পাঁচ বাংলাদেশিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। 

গতকাল মঙ্গলবার ঢাকার বনশ্রী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার হয়। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিন মঞ্জুর করেন। গতকাল তাঁদের বিরুদ্ধে ঢাকার রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

গ্রেপ্তার আটজন হলেন মিজানুর রহমান ওরফে গালিব হাসান চৌধুরী (৩৮), মো. রানা মিয়া ওরফে পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। এঁরা ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের অনুমতি নিয়ে সিঙ্গাপুরে যান।

এঁদের বিষয়ে জানাতে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ডিএমপির কমিশনারের মুখপাত্র ও সিটির প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার যে সদিচ্ছা ও ধারাবাহিকতা, এর সঙ্গে সমন্বয় করেই গত ২৯ এপ্রিল এই পাঁচজনকে ঢাকায় ফেরত পাঠানো হয়। তাঁদের পর্যবেক্ষণে রেখে গতকালে বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই পাঁচজনের সঙ্গে সিঙ্গাপুরে আটক থাকা আটজনের চমৎকার সমন্বয় রয়েছে।
মনিরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে এঁরা জঙ্গিবাদের বিষয়ে বিভিন্নজনকে দাওয়াত দিচ্ছিলেন। জঙ্গিবাদের পক্ষে যোগ দিয়ে আর্থিক সহযোগিতা ও অন্য সহযোগিতা করার জন্য তাঁরা সিঙ্গাপুরে বিভিন্ন লোকজনকে সংগঠিত করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে দেশে পাঠানো হয়। সিঙ্গাপুরের অভিযোগের যাচাই-বাছাই চলছে। অভিযোগের সত্যতা পেলে বাংলাদেশের আইন অনুযায়ী এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অারও পড়ুন :-