সিঙ্গাপুর যাচ্ছেন খালেদাজিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সিঙ্গাপুর যাচ্ছেন। আজ রোববার সকালে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বিএনপির গুলশান কার্যালয়ের কর্মকর্তারা জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। ২৪ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এ বছরের ১৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেবারের মতো এবারও তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা সিঙ্গাপুর যাচ্ছেন।