সিঙ্গাপুরে অস্ত্রোপচার হবে দুদক কমিশনার সাহাবুদ্দিনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন দুদুকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তাঁর হৃদযন্ত্রের ধমনিতে তিনটি ব্লক ধরা পড়েছে।
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত রোববার ঢাকার চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যান। গত দুদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ লি চ্যংয়ের অধীনে চিকিৎসাধীন।
মো. সাহাবুদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন প্রণব কুমার।