সিঙ্গাপুরে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে যাচ্ছেন।
গতকাল রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন প্রমুখ।
খালেদা জিয়ার সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান, তাঁর একান্ত সচিব সালেহ আহমেদ, তাঁর ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা। খালেদা জিয়া ১৩ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।