সিঙ্গাপুরে থেকে রেমিট্যান্স সুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশসহ আট দেশের প্রবাসী শ্রমিকদের জন্য ডিজিটাল মোবাইল রেমিট্যান্স সার্ভিস চালু করেছে সিঙ্গাপুরের মোবাইল অপারেটর এম-১। এর জন্য স্মার্টফোনে সংশ্লিষ্ট অ্যাপ নামিয়ে অথবা ব্রাউজ করে গ্রাহকেরা বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক বিনিময় হারে অর্থ পাঠাতে পারবেন। অফারের আওতায় আসা বাকি দেশগুলো হলো ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইন। গ্রাহকেরা ব্যাংক অ্যাকাউন্ট অথবা এটিএম কার্ড ছাড়াই এখন এম-১ এর আইএমএম ও প্যারাগন আউটলেটের মধ্যমে নগদে অর্থ পাঠাতে পারবেন। এ ছাড়া শিগগিরই থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য গন্তব্যেও চালু হবে অফারটি। মোবাইল ওয়ার্ল্ড লাইভ ডটকম