প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে চাঙ্গি বিমানবন্দরের কাছে একটি নির্মাণকাজের সময় গত বুধবার দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির জনশক্তিবিষয়ক মন্ত্রণালয় ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি। তবে তাঁর বয়স ৪৪ বছর বলে জানিয়েছে। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের কাছে একটি নির্মাণাধীন স্থাপনার গর্তে কাজ করছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি ইস্পাতের প্লেটের আঘাতে তিনি জখম হন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। জনশক্তিবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।