প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমানকে সরকার সিঙ্গাপুরে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত মোস্তাফিজুর রহমান এর আগে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি এবং কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন ও প্যারিস দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী মোস্তাফিজুর রহমান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।