সিঙ্গাপুরে প্রবাসী বিকাশ নাথের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের একটি কবিতা প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি বিকাশ নাথ বিজয়ী হয়েছেন। গতকাল রোববার ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্ট্রেট টাইমসের খবরে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকদের নিয়ে একটি কবিতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন বিকাশ নাথ। বিকাশ সিঙ্গাপুরের শিপইয়ার্ডে কাজ করেন। স্বদেশীয় ধুলাঝড়, সরিষার ফুল, কাঁঠালের ঘ্রাণ এখনো টানে ২২ বছর বয়সী বিকাশকে। মধ্যরাতে জেগে ওঠে সে তাঁর স্মৃতির কথা লিখে রাখেন কাগজে। তিনি বাংলায় লিখেছেন, ‘আমার জীবন, আমার যৌবন এখন জিম্মি। এখনো আমি ভালোবেসে চলেছি।’

সাহিত্যর বিভিন্ন শাখার প্রতিভা খুঁজতে বার্ষিক এই প্রতিযোগিতাটি ২০১৪ সাল থেকে আয়োজন করা হচ্ছে। পরে গৃহকর্মীসহ আরও বেশ কয়েকটি শাখা অন্তর্ভুক্ত করা হয়। এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি এবং ভারতীয় অভিবাসী বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছেন।

এ বছর প্রায় ৭০টি ভাষায় কবিতা নিয়ে প্রতিযোগিতা হয়। বিকাশ নাথের কবিতা ‘কেন প্রবাসী’ সেগুলো মধ্যে সেরা নির্বাচিত হয়। তিনি ওই কবিতাটি আবৃত্তিও করেন।

প্রবাসী অভিবাসীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবীদের একটি সংগঠন এ আয়োজন করে। আয়োজনের ভেন্যু ছিল সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরির একটি কক্ষে। কিন্তু প্রতিযোগী ও অনুষ্ঠান দেখতে আসা লোকজন বেশি হওয়ায় অনুষ্ঠান পরে সরিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারি অডিটোরিয়ামে নেওয়া হয়।

প্রাইজমানি হিসেবে বিকাশ নাথ ৫০০ মার্কিন ডলার পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় যাঁরা হয়েছে, তাঁরা ৩০০ ও ২০০ ডলার করে পেয়েছেন।