সিঙ্গাপুরে অনেক অভিবাসী শ্রমিক কাজ করেন বাসাবাড়িতে কিংবা নির্মাণ প্রতিষ্ঠানে। কাজের অবসরে তাঁরা সাংস্কৃতিক চর্চা করেন, যা সমৃদ্ধ করে স্থানীয় সংস্কৃতিকে। বাংলাদেশি শ্রমিকেরাও আবদান রাখছেন এই প্রক্রিয়ায়। সম্প্রতি এক সন্ধ্যায় আয়োজন করা হয় বাংলাদেশি শ্রমিকদের কবিতা আবৃত্তি অনুষ্ঠানের। এতে ছিলেন বিভিন্ন দেশের দর্শক। শ্রমিকেরা বাংলায় আবৃত্তি করেন। সেখানে উপস্থিত এক শিক্ষার্থী তা সিঙ্গাপুরের শ্রোতাদের জন্য অনুবাদ করে দেন। প্রথম এ ধরনের উদ্যোগ নেন বাংলাদেশি নির্মাণশ্রমিক মোহাম্মদ মুকুল হোসেন। তিনি গত বছর সিঙ্গাপুরে নিজের কবিতার বই প্রকাশ করেছিলেন। তিনি নিজের মাসিক বেতনের অর্ধেক ৫০০ ডলার ব্যয় করে এই আয়োজন করতেন। প্রতি তিন মাস অন্তর এই আয়োজন করার ইচ্ছে আছে তাঁর। তিনি বলেন, নিজেদের কবিতা সিঙ্গাপুরের মানুষের মাঝে পরিচিত করা এবং তাঁদের সঙ্গে বন্ধুত্ব করার এটাই ভালো উপায়। স্ট্রেইট টাইমস