সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে আহমেদ সুহেল (২৯) নামের এক বাংলাদেশি শ্রমিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ১ মার্চ ইন্দোনেশীয় নারী নুরি সামাদকে (৩২) ছুরিকাঘাত করার মামলায় এ রায় দেওয়া হয়। সরকারি আইনজীবী জোশুয়া রেনে জেয়ারাজ বলেন, সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় সাবেক প্রেমিকা নুরির পেটে ছুরি মেরেছিলেন সুহেল। অন্য কারও সঙ্গে নুরির প্রেম আছে—এই সন্দেহে হামলা করেছিলেন তিনি। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল এবং ঘটনার পরপরই স্থানীয় লোকজন সুহেলকে আটক করেন। জেলা জজ লোরেইন হো বলেন, সুহেল পরিকল্পিতভাবে নুরির ওপর হামলা করেছিলেন। এ অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে। স্ট্রেইটস টাইমস