সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন থাকার দায়ে এক বাংলাদেশিকে কারাদণ্ড এবং বেত্রাঘাতের রায় দিয়েছেন আদালত। দণ্ডিত বাংলাদেশির নাম হারিস মাদবর। তাঁর বয়স ৩২ বছর। সিঙ্গাপুরের অভিবাসন কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে, ওই বাংলাদেশিকে ছয় মাসের কারাদণ্ড এবং বেতের পাঁচ ঘা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তাঁকে পাচার করার পরিকল্পনার অপরাধে তিন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই তিনজনের মধ্যে দুজন মালয়েশিয়া এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। মামলার বিবরণে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি হারিসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা হয়। তখন তাঁকে এবং মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য দুজনকে আটক করা হয়। ১৫ মার্চ আদালত বিচারকাজ শেষ করেন। চ্যানেল নিউজ এশিয়া