সিঙ্গাপুরে বাংলার কণ্ঠের ৫ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী শ্রমিকদের অধিকতর তথ্যসেবা ও শ্রমিকদের সার্বিক কল্যাণে বাংলার কণ্ঠ অব্যাহতভাবে কাজ করে যাবে। এ অঙ্গীকারের মধ্য দিয়ে উদ্যাপিত হলো সিঙ্গাপুর থেকে প্রকাশিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অনাবাসী বাংলাদেশিদের জন্য প্রকাশিত মাসিক বাংলার কণ্ঠর প্রকাশনার পাঁচ বছর পূর্তি।৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের ল্যাবরাডর ন্যাচার রিজার্ভ পার্কে দিনব্যাপী এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সিঙ্গাপুরে কর্মরত বিদেশি শ্রমিকদের সাহায্যকারী সংস্থার সদস্য, স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্থানীয় মানবাধিকার-কর্মী ও বাংলার কণ্ঠর শুভানুধ্যায়ী স্থানীয় অধিবাসীরা অংশ নেন। সিঙ্গাপুরের বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এম রাভি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে পত্রিকার ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলার কণ্ঠকে ‘কণ্ঠহারাদের কণ্ঠ’ বলে আখ্যা দেন।বিদেশি শ্রমিকদের সাহায্যকারী সংস্থা টিডব্লিউসি-টুর কর্মকর্তা ডেবোরা ফরডয়েস ডেবি প্রবাসী শ্রমিকদের তথ্যসেবা দিয়ে সচেতন করে তুলতে বাংলার কণ্ঠর ভূমিকা উল্লেখযোগ্য বলে বর্ণনা করেন। অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক এ কে এম মোহসীন স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।