সিঙ্গাপুরে বেতনের দাবিতে বাংলাদেশি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে কর্মরত প্রায় দুই শ বিদেশি শ্রমিক কয়েক মাস বেতন না পেয়ে গতকাল সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসব শ্রমিকের অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।টেমপাইনস বাণিজ্যিক এলাকার সানওয়ে কংক্রিট প্রোডাক্ট (প্রা.) লিমিটেড ও টেককম কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (প্রা.) নামের দুটি প্রতিষ্ঠানে কর্মরত এসব শ্রমিক তিন মাস ধরে বেতন পান না। এ ছাড়া ক্যানটিনে খাবারের মানও ভালো না বলে তাঁরা অভিযোগ করেছেন। এর প্রতিবাদে গতকাল সকাল আটটায় তাঁরা কাজ শুরু না করে অবস্থান কর্মসূচি শুরু করেন।বেলা তিনটার দিকে কোম্পানির প্রতিনিধিরা তাঁদের আশ্বাস দেন যে, নভেম্বরের বেতন আজ (সোমবার) দেওয়া হবে। এ ছাড়া ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করা হবে আগামী শুক্রবার। পরে শ্রমিকেরা কর্মসূচি স্থগিত করেন। তবে জানুয়ারির বেতন কবে দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিঙ্গাপুর নিউজ ডট কম।