সিঙ্গাপুরে রাখা অর্থ কোকোর নয় দাবি আইনজীবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের ফেয়ারহিল কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের নামে থাকা অর্থ আরাফাত রহমান কোকোর নয় বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। গতকাল বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। কোকোর আইনজীবীর এই দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ফেয়ারহিল কোম্পানির ব্যাংক হিসাব খোলার সময় আরাফাত রহমান কোকো উপস্থিত থেকে তাঁর পাসপোর্ট দাখিল করেন। তিনি সিঙ্গাপুরে উপস্থিত থেকেই ওই অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সিঙ্গাপুরের নাগরিক তাঁর ব্যবসায়িক অংশীদার লিম সিও চেংকে তা পরিচালনার দায়িত্ব দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর সিঙ্গাপুরে রাখা অর্থ বাংলাদেশকে ফেরত দিতে গত মঙ্গলবার আদেশ দেন সিঙ্গাপুরের একটি আদালত।