সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সঙ্গে এরশাদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
আজ শুক্রবার সেখানকার একটি হোটেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এরশাদ। এরশাদ রাষ্ট্রপতির চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদও এরশাদকে আন্তরিক ধন্যবাদ জানান। সিঙ্গাপুর থেকে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়। খবর বাসসের।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত রোববার সকালে সাত দিনের সফরে সিঙ্গাপুর পৌঁছেন। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চক্ষু চিকিৎসা ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। আগামীকাল তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।