সিঙ্গাপুরে সুরঞ্জিতের হার্টে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ডা. টি অই সি অং ও ডা. জেমস অংয়ের তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই অস্ত্রোপচার করা হয়। গতকাল সুরঞ্জিত সেনগুপ্তর একান্ত সচিব এ টি এম মোয়াজ্জেম হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সুরঞ্জিত সেনগুপ্তকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। কার্ডিওলজি বিভাগ থেকে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা শেষে তিনি হেমাটোলজি বিভাগে চিকিৎসা নেবেন। ৫ অক্টোবর তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সস্ত্রীক সিঙ্গাপুরে যান। আরোগ্যলাভের জন্য তিনি ও তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।