প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকে সিঙ্গাপুর যান আর্থিক সচ্ছলতার আশায়। অর্থ আয় করতে। কিন্তু কিছু বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরের মধুর স্বপ্ন তিক্ত হয়ে যাচ্ছে। সঞ্চয় তো দূরের কথা, ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরছেন তাঁরা। বাংলাদেশি মো. আসাদুল ইসলাম পৈতৃক জমি বিক্রি করে গত বছর সিঙ্গাপুরে গিয়েছিলেন নির্মাণশ্রমিক হিসেবে। কিন্তু কয়েক মাস পর নিয়োগ প্রতিষ্ঠানের মালিক বলেন, তাঁদের আপাতত কোনো কাজ নেই। সরকার তাঁকে এক মাসের মধ্যে অন্য কাজ খুঁজে নিতে বলে। না পাওয়ায় তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। তখনো বাড়িতে তাঁর ঋণের বোঝা। সিঙ্গাপুরে অনেকে অস্থায়ী ভিত্তিতে কাজ করেন নির্মাণ খাত বা রেস্তোরাঁয়। কিন্তু আর্থিক মন্দার সময় এসব খাতে কর্মসংস্থান দ্রুত কমে যায়। তখন ছাঁটাই করা হয় বিদেশি শ্রমিকদের। রয়টার্স