সিঙ্গাপুরে ‘রোড শো’ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পিছিয়ে পড়া বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আজ সোমবার ও কাল মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ও রোড শো’। সরকারের পরিকল্পিত তিনটি ‘রোড শো’র মধ্যে এটি দ্বিতীয়। এই রোড শোতে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গত শনিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।তৃতীয় রোড শো হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি। সেখানে অংশ নিতে সিঙ্গাপুর থেকেই প্রতিনিধিদলটি নিউইয়র্ক যাবে। প্রথম রোড শো হয় গত ১৫ ও ১৬ ডিসেম্বর লন্ডনে। এই তিনটি রোড শোর উদ্দেশ্য বিদ্যুত্ ও জ্বালানি খাতে অন্তত ৩৫ হাজার কোটি টাকার (৫০০ কোটি মার্কিন ডলার) বিদেশি বিনিয়োগ আনা।বিদেশি বিনিয়োগের জন্য ‘রোড শো’গুলোতে যেসব প্রকল্প উপস্থাপন করা হবে, তার মধ্যে গ্যাস, তেল ও কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র রয়েছে ছয়টি। এগুলো হচ্ছে বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক দ্বিতীয় বিদ্যুেকন্দ্র, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট দ্বৈত জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র, ভোলায় ১৫০ থেকে ২২৫ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র, সাভারে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুেকন্দ্র, কালিয়াকৈরে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুেকন্দ্র এবং খুলনা ও চট্টগ্রামে আমদানি করা কয়লাভিত্তিক চারটি বিদ্যুেকন্দ্র—এগুলোর মোট উত্পাদনক্ষমতা হবে দুই হাজার থেকে দুই হাজার ৬০০ মেগাওয়াট।নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র রয়েছে চারটি। এগুলো হচ্ছে জামালপুরের সরিষাবাড়ীতে দুই থেকে চার মেগাওয়াটের সৌর বিদ্যুেকন্দ্র, রাজশাহীর আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে এক থেকে দুই মেগাওয়াটের সৌর বিদ্যুেকন্দ্র, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে দুই থেকে চার মেগাওয়াটের সৌর বিদ্যুেকন্দ্র এবং চট্টগ্রামের আনোয়ারায় ১০০ মেগাওয়াট ক্ষমতার বায়ুভিত্তিক বিদ্যুেকন্দ্র।এ ছাড়া রয়েছে চট্টগ্রামে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল প্রকল্প। এই টার্মিনালের মাধ্যমে বছরে আমদানীকৃত ৩৫ লাখ টন এলএনজি গ্যাসে রূপান্তরিত করে চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হবে। এই টার্মিনালের মাধ্যমে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, সিঙ্গাপুরের রোড শোতে অংশগ্রহণের জন্য ৭৫টি কোম্পানির ১২৫ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন।