সিঙ্গাপুরের হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটায় তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে লাইফ সাপোর্টে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য সৈয়দ মহসীন আলীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
মাইদুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে তিনি সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে ছিলেন। পরে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দুপুরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।