সিঙ্গার প্লাস ও দীপন কনসালট্যান্সির মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩২০টি সিঙ্গার প্লাস শপে প্রাইম ক্যাশ ব্যবহারের মাধ্যমে সবার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সমপ্রতি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও দীপন কনসালট্যান্সি সার্ভিসেসের (ডিসিএস) মধ্যে চুক্তি হয়েছে। সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ এম হামিম রাহমাতউল্লাহ এবং দীপন কনসালট্যান্সির পরিচালক সৈয়দ জাভেদ ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।প্রাইম ক্যাশ হলো প্রাইম ব্যাংক লিমিটেডের একটি সেবা। এটি বায়োমেট্রিক স্মার্ট কার্ডনির্ভর একটি ভার্চুয়াল ওয়ালেট অ্যাকাউন্ট। চুক্তির আওতায় প্রাইম ক্যাশ ব্যবহারকারীরা দেশব্যাপী যেকোনো সিঙ্গার প্লাস শপ থেকে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা-উত্তোলন-ট্রান্সফার, বিমার প্রিমিয়াম সংগ্রহ, বৈদেশিক মুদ্রা বিতরণ, বেতন প্রদান, পেনশন স্কিম (ডিপিএস), ঋণ, সরকারি ভর্তুকি এবং স্কুলের বেতন জমা দেওয়া যাবে। চুক্তির ফলে ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষ ব্যাংকিং সিস্টেমের মতো আস্থা, নিরাপত্তা ও নিশ্চয়তার সঙ্গে দেশের মধ্যে টাকা লেনদেন বা বিদেশ থেকে টাকা আনতে পারবেন। বিজ্ঞপ্তি।