সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক খুচরা বিক্রয় সম্মেলন (রিটেইল সেলস কনফারেন্স) গত শুক্র ও শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং সিঙ্গার এশিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এ এম হামিম রাহমাতউল্লাহ সম্মেলনের উদ্বোধন করেন।রাহমাতউল্লাহ বলেন, ২০১১ সালে সিঙ্গার বাংলাদেশ তার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। তিনি ২০১২ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে ব্যবসায়িক কৌশল নির্ধারণ ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী গ্যাভিন জে. ওয়াকার, ভাইস প্রেসিডেন্ট (হেড অব ক্রেডিট) জেলমার্ট জোলক্যানাও, সিঙ্গার বোর্ডের সদস্য, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ৫৫০ জন কর্মকর্তা সম্মেলনে যোগ দেন।সম্মেলনে সিলেট সিঙ্গার প্লাস শপের ব্যবস্থাপক শুভাশীষ ব্যার্নাজি হেভিওয়েট ক্যাটাগরিতে ‘ম্যান অব দ্য ইয়ার ২০১১’ ও চট্টগ্রাম সিঙ্গার প্লাস শপের ব্যবস্থাপক রমেন ভট্টাচার্য লাইটওয়েট ক্যাটাগরিতে ‘ম্যান অব দ্য ইয়ার ২০১১’ হন। বিজ্ঞপ্তি।