সিঙ্গার বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামিল। তিনি বলেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিদায়ী বছরে ব্যবসায়িক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠান। তা ছাড়া প্রতিষ্ঠানটি দেশব্যাপী ৩৪টি নতুন বিক্রয় কেন্দ্র ও ১২১টি ডিলার নিয়োগের মাধ্যমে বিক্রয় কার্যক্রম আরও সম্প্রসারিত করেছে। সাধারণ সভায় অন্যদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। বিজ্ঞপ্তি।