সিঙ্গারের উদ্যোগে স্মার্টফোন এক্সপেরিয়েন্স বুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লবিতে গতকাল শুক্রবার থেকে সিঙ্গার বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে হুয়াওয়েই স্মার্টফোনের এক্সপেরিয়েন্স বুথ। রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য এই সেবা উন্মুক্ত থাকবে। সকালে এই বুথের কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন হুয়াওয়েই টেকনোলজিস বাংলাদেশের হেড অব ডিভাইস মরগান লিউ, চ্যানেল সেলস ম্যানেজার এএসএম মাহফুজুল হক, সিঙ্গারের মার্কেটিং কম্যুনিকেশন ম্যানেজার রাজিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।