সিঙ্গারের ডিলার শপ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রেন্ডিতলার পুরান বাজারে লাভলী ইলেকট্রনিক্সে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এক্সক্লুসিভ ডিলার শপ উদ্বোধন করা হয়েছে। ৯ এপ্রিল এটির উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সিঙ্গার এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এ এম হামিম রাহমাতউল্লাহ।অনুষ্ঠানে যোগ দেন সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (হোলসেল) কাজী রফিকুল ইসলাম, অ্যাডভারটাইজিং অ্যান্ড সেলস প্রমোশন ম্যানেজার সুশীল সূত্রধর, টেরিটরি ম্যানেজার শিহাব উদ্দিন ভূঞা।হামীম রাহমাতউল্লাহ বলেন, ‘এখন থেকে মাদারীপুরে বিশ্বখ্যাত সিঙ্গার ব্র্যান্ডের টিভি, ফ্রিজসহ সব ধরনের পণ্য পাওয়া যাবে। সিঙ্গার সারা দেশে স্বচ্ছতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।’ বিজ্ঞপ্তি।