সিঙ্গারের নতুন এইচডি স্ক্রিনের স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার নিয়ে এসেছে এইচডি স্ক্রিনের নতুন স্মার্টফোন হুয়াইয়ের অ্যাসেন্ড মেইট। অ্যান্ড্রয়েড জেলিবিন চালিত ৬ দশমিক ১ ইঞ্চির টাচস্ক্রিনের স্মার্টফোনটিতে আছে গরিলা গ্লাস-২। এর ফলে স্ক্রিনে সহজে দাগ পড়বে না। এর পিক্সেল রেজ্যুলেশন ৭২০ x ১২৮০। স্মার্টফোনটিতে আছে ১ দশমিক ৫ গিগাহার্টজ হাই-সিলিকন কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র‌্যাম, আট গিগাবাইট রম, আট মেগাপিক্সেল ক্যামেরা (ব্যাক), এক মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট। এর মেমোরি ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। বিজ্ঞপ্তি।