সিঙ্গারের নতুন সিওও সাজিদুর রহমান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) হয়েছেন সাজিদুর রহমান খান। এর আগে তিনি প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর ছিলেন।সিঙ্গার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাজিদুর ১৯৭৪ সালে সিঙ্গারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের ফিন্যান্স ডিরেক্টরসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে যোগ দেন। সাজিদুর দেশ-বিদেশে উল্লেখযোগ্যসংখ্যক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।