সিঙ্গারের বিশ্ব কাঁপানো অফার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ ফুটবল-২০১৪ সামনে রেখে সিঙ্গার শুরু করেছে ‘সিঙ্গার বিশ্ব কাঁপানো অফার’ প্রচারাভিযান। এই প্রচারাভিযানের আওতায় দেশব্যাপী যেকোনো সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস ও সিঙ্গার প্রো আউটলেট থেকে যেকোনো ব্র্যান্ডের যেকোনো মডেলের এলইডি টেলিভিশন কিনলেই ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একই সঙ্গে মিলবে প্রিয় ফুটবল দলের
একটি ফ্রি জার্সিও। আজ রোববার থেকে শুরু হওয়া এই প্রচারাভিযান চলবে বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। এ সময় রঙিন টেলিভিশনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে শতভাগ পর্যন্ত নিশ্চিত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তার
নাম বলে কুপন পূরণ করলেও থাকছে ১০০টি স্মার্টফোন জেতার সুযোগ। বিজ্ঞপ্তি।