সিঙ্গারের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার ঢাকার শহীদ জাহাঙ্গীর গেটের ট্রাস্ট 
মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শেয়ারহোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি থেকে ১০০ কোটি
টাকায় উন্নীতকরণের প্রস্তাব এবং ২০১২ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক ও প্রধান
আর্থিক কর্মকর্তা আকরাম উদ্দিন আহমেদ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর আখতার ইমাম, ব্যবস্থাপনা পরিচালক ও
প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম হামিম রাহমাতউল্লাহ, পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ সানউল্লাহ,
ইনডিপেনডেন্ট ডিরেক্টর সি কে হায়দার ও পরিচালক সাজিদুর রহমান খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।