সিটি ও উপজেলা নির্বাচনের পরিকল্পনা ষড়যন্ত্রের অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণকে বিভ্রান্ত করা ও দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম।প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তাঁর কবরে শ্রদ্ধা জানানোর পর তরিকুল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।তরিকুল বলেন, ‘সরকার একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সে অবস্থান থেকে তারা এখনো ফিরে আসেনি। ষড়যন্ত্রের অংশ হিসেবে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন দেওয়ার কথা বলছে। জনগণকে বিভ্রান্ত করা ও নির্বাচনমুখী করতে এটি বলা হচ্ছে। এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত হবে না।’ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে তাতে বিএনপি অংশ নেবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, ‘এটা এখন বিবেচ্য নয়। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করাই মূল বিবেচ্য।’জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা নিবেদন: এর আগে গতকাল বেলা পৌনে ১২টায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে কবর প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। এ সময় মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, আবদুস সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।