সিটি করপোরেশন নির্বাচনে কোনো কারচুপি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটি করপোরেশন নির্বাচনে কোনো কারচুপি হয়নি। নির্বাচনে প্রচারে নামায় বিএনপির নেত্রীকে আওয়ামী লীগ নয়, জনতা ধাওয়া দিয়েছে। আওয়ামী লীগ দাবড় দিলে উনি ঘরে ফিরে যেতে পারতেন না।’
গত শুক্রবার বিকেলে ফরিদপুরে এক জনসভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। মে দিবস উপলক্ষে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
‘নির্বাচন বর্জনের প্ল্যান ওনারা দুই দিন আগেই করে রেখেছিলেন’ মন্তব্য করে মন্ত্রী প্রশ্ন করেন, ‘নির্বাচনে কারচুপি হলে বিএনপি তিন-চার লাখ ভোট কীভাবে পেল?’ তিনি, জনগণকে ভাঁওতা না দিয়ে, জনগণকে জিম্মি না করে, জনগণের কল্যাণে রাজনীতি করতে বিএনপিকে পরামর্শ দেন।
খালেদা জিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধে ব্যর্থ হয়ে উনি পালানোর পথ খুঁজছিলেন। পালানোর এ পথের সন্ধান দিতেই আমাদের নেত্রী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন দেন।’
বিএনপিকে ‘দালালের দল, চোরের দল, চাঁদাবাজির দল’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘ওই দলের নেত্রী ৯২ দিন অবরোধ-হরতাল পালন করে অবরোধ-হরতালের বারোটা বাজিয়ে দিয়েছেন। এখন উনি অবরোধ ডাকলে রাজধানীতে বেশি যানজট হয়।’