সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসি প্রস্তুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষার্থীদের পরীক্ষাসূচি থাকলেও ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে।
গতকাল বুধবার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আধুনিক জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) সংক্রান্ত প্রকল্পের বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক—এটাই নির্বাচন কমিশনের প্রত্যাশা। তিনি বলেন, সীমানা জটিলতা শেষ হলেই ঢাকার দুই সিটি করেপারেশনে নির্বাচন হবে। তবে চট্টগ্রাম সিটিতে নির্ধারিত সময়ে ভোট করতে কোনো অসুবিধা নেই।