প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থানার পুলিশের মতো সিলেট সিটি করপোরেশন ‘ওপেন হাউস ডে’ করবে। নিজেদের কাজের মূল্যায়ন ও জবাবদিহির জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ওপেন হাউস ডে করে পরবর্তী সময়ে এর ভিত্তিতে সামগ্রিক কার্যক্রম চালানো হবে। গত সোমবার রাত ১১টায় নগরের মীরাবাজারের আটপাড়া এলাকায় সিলেট সিটি করপোরেশন ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক’ মতবিনিময় সভায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ওপেন হাউস ডে করার ঘোষণা দেন। সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় গত দুই মাসে দুটো করে ওপেন হাউস ডে করার পর থানার পুলিশের কার্যক্রমে গতি এসেছে। এর পরিপ্রেক্ষিতে মেয়র আগামী দিনে সিটি করপোরেশনও ওপেন হাউস ডে করবে বলে ঘোষণা দেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, সিলেট নগরকে সন্ত্রাস, ছিনতাই, মাদক ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।