সিটি করপোরেশন ও প্রশাসনের তত্ত্বাবধানে চট্টগ্রামে ঈদের জামাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে।এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। এই মসজিদে ঈদের দিন সকাল আটটায় প্রথম জামাত ও সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জামিয়াতুল ফালাহর খতিব মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী। একই মসজিদে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জামিয়াতুল ফালাহর ইমাম আহমদুল হক। এ ছাড়া নগরের লালদীঘি ময়দানে ঈদের জামাত হবে সকাল ১০টায়। নগরের ৪১টি ওয়ার্ডের ১৩৯টি মসজিদ ও ময়দানে ঈদের জামাতের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।