সিটি করপোরেশন বিধিমালা চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বিধিমালায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য জেল, জরিমানা ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে। খবর বাসসের।কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালাটি এখন ছাপানোর কাজ চলছে। দুই-এক দিনের মধ্যে এটি কমিশনের হাতে এসে পৌঁছাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে এখন আর কোনো বাধা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।