সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের টাইগারপাস ও লালখান বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। করপোরেশন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত টাইগারপাস মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এলাকায় রাস্তার ওপর গড়ে ওঠা দোকান ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় গোলপাহাড় মোড় এলাকার একটি রেস্টুরেন্টের মালিককে আগামী সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। রেস্টুরেন্টের বিরুদ্ধে ফুটপাত দখল করে বসার জায়গা ও যাত্রীছাউনি নির্মাণের অভিযোগ পাওয়া যায়।