সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনীর প্রস্তুতি কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০১-০২ সেশনের স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা এম অহিদুল্যাহ্ সিরাজীর সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন শাহেদ লতিফ।
সভায় পুনর্মিলনী সম্পন্ন করার লক্ষ্যে কাজী মোহাম্মদ জিয়াউল হককে আহ্বায়ক, মোহাম্মদ হোসাইন ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক, রোখসানা ফেরদৌসীকে সদস্যসচিব করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সমন্বয়কারী থাকবেন এম অহিদুল্যাহ্ সিরাজী (ঢাকা), শাহেদ লতিফ (কক্সবাজার), আবদুল মাবুদ (ইউএসএ) ও মোহাম্মদ হারুন (চট্টগ্রাম)।
পরবর্তী বাজেট ও পরিকল্পনা সভায় প্রকাশনা ও প্রচার উপকমিটি গঠন করা হবে। বিস্তারিত জানতে কমিটির আহ্বায়কের মুঠোফোন নম্বরে (০১৮১৪৯২৩২৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি